
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে। ছাত্রদল দীর্ঘ ১৭ বছর শোষিত হয়েছে। বিএনপির এই ছাত্রসংগঠনটির ৪৬০ জন নেতা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ ও জুলাই শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই দেশ পরিবর্তন এসেছে উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই শহীদ এবং আহতদের কথা আমাদের মনে রাখতে হবে।
ছাত্রদলকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ছাত্রদল দেশ গড়ার কাজে অগ্র ভূমিকায় থাকবে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
৩ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
৩ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৫ ঘণ্টা আগে