
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন।
জাহের আলভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
ওই মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন জাহের আলভী। প্রাথমিক শুনানি শেষে জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। ওই রুল যথাযথ ঘোষণা করে রোববার রায় দেওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন আজ সোমবার আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আলভী। ওই দিন আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইকরা ও জাহের আলভী ২০১০ সালে বিয়ে করেন। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে।

নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে সোমবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক।
২ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে সালেহা বেগম হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও ইউনিয়ন জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
১৬ মিনিট আগে
বাগেরহাটে ইজিবাইক ও শ্যালো মেশিন চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
২১ মিনিট আগে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য মো. আসাদুজ্জামান সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট আগে