
রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসায় ইকরার মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন যাহের আলভী। একই সঙ্গে জামিনের আবেদন করেন। দুপুরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আলভীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনেরা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে ইকরার মরদেহের সুরতহাল প্রতিবেদন করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় ওই দিন রাতেই মামলা করেন তাঁর মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তাঁর ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, আলভীর মা নাসরিন সুলতানা শিউলিকে এ মামলায় আসামি করা হয়। নাসরিন সুলতানা ইতিপূর্বে আদালতে আত্মসমর্পণ করার পর তাঁকে জামিন দেওয়া হয়।

নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে সোমবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক।
৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে সালেহা বেগম হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও ইউনিয়ন জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
১৬ মিনিট আগে
বাগেরহাটে ইজিবাইক ও শ্যালো মেশিন চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
২২ মিনিট আগে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য মো. আসাদুজ্জামান সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট আগে