
রাজধানীর যাত্রাবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাব্রেসাই মারমা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার দোলাইরপাড়-কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি দল কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লাব্রেসাই মার্মাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার একেপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ক্যজ মার্মা।
র্যাবের দাবি, গ্রেপ্তার লাব্রেসাই পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরে তাকে উদ্ধার করা মাদকসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, “মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব।” আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার।’
৪ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৬ দিন ধরে এতে প্রায় ২০০ বিঘা জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। আমনের মৌসুমে জমিতে পানি দিতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। দ্রুত ট্রান্সফরমার দুটি প্রতিস্থাপন এবং চোরদের শনাক্ত করে আইনের
৪ ঘণ্টা আগে
ভরা বর্ষায় নদ-নদী পানিতে টইটম্বুর, নেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞাও। তবু বরিশালে নদ-নদীগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশ। যা ধরা পড়ছে, তার বেশির ভাগই ছোট; দামও চড়া। মৎস্য বিভাগের তথ্যেও মিলছে উৎপাদন কমার চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের উৎপাদন কমার পেছনে এবার চারটি কারণ গুরুত্বপূর্ণ—নদী থেকে সাগর পর্যন্
৪ ঘণ্টা আগে
মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তাঁর আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাঁকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো।
৬ ঘণ্টা আগে