পরিচয় দিতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের ব্যক্তিগত সহকারী (এপিএস)। এই পরিচয়ে বিভিন্ন এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চাইতেন নাটোরের এক যুবক। এভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি হাতিয়েও নিয়েছেন লাখ লাখ টাকা।
আজ বুধবার ওই ভুয়া এপিএসকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আবু হুরায়রা ওরফে খালিদ (২৫)। নাটোর জেলার সিংড়া থানার বালুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে তিনি। এর আগে সোমবার সাভার থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রকৃতপক্ষে একজন রেডিও টেকনিশিয়ান। কিন্তু সিনিয়র আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয়ে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এমপি মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন। পরে ডিবির এএসপি মোবাশশিরা হাবিব খানের নেতৃত্বে রংপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম।’
উল্লেখ্য, এসএম কামাল হোসেন রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৯ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১০ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
১০ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১৬ দিন আগে