রাজধানীর হাজারীবাগ ও লালবাগ থেকে গৃহবধূসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে হাজারীবাগের সোনাগড় এলাকার একটি বাসা থেকে গৃহবধূ লামিয়া আক্তারের (১৯) এবং লালবাগ থেকে আইয়ুব আলীর (৩৭) মরদেহ উদ্ধার করা হয়।
দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাজারীবাগের সোনাগড় এলাকার একটি বাসায় গলায় ফাঁস দেয় গৃহবধূ লামিয়া আক্তার। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আজ সকাল পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
লামিয়ার স্বামী মো. আজমান জানান, স্ত্রী লামিয়ার সঙ্গে হাজারীবাগে সোনাগড় এলাকার ৫ তলা ভবনের তৃতীয় তলার ভাড়া থাকেন। লামিয়া একটি পারলারে কাজ করত। মাঝে মাঝে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হতো। গত রাতেও ঝগড়া হয়। একপর্যায়ে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা ভেঙে লামিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে থানা-পুলিশের মাধ্যমে লামিয়াকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি জানান, লামিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম এমদাদুল হক।
এদিকে গতকাল রাত ১২টার দিকে লালবাগের আতশ খান লেনের একটি বাসা থেকে থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা আইয়ুব আলীকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা জানান, আইয়ুব আলী ইডেন মহিলা কলেজের অফিস সহকারী ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার সুজাবাদ গ্রামে। তার বাবার নাম আব্দুস সোবহান। লালবাগ আতশ খান লেনের রোকেয়া ভিলা নামে ৫ তলা ভবনের দ্বিতীয় তলার আইয়ুব আলীসহ তিনজন থাকতেন।
তিনি আরও জানান, বুধবার রাত ৮টার দিকে আইয়ুব আলীর দুই রুমমেট বাসায় দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাননি তারা। প্রথমে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকেন। এ সময় ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আইয়ুব আলীকে দেখা যায়। তাকে থানা-পুলিশ সদস্যরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে আইয়ুব আলীর আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
২ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৬ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৬ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৪ দিন আগে