
রাজধানীর উত্তরা–উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ হকার ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি ভবিষ্যতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা দোকান না বসানোর জন্য হকারদের সতর্ক করা হয়েছে। সেই অনুযায়ী তাঁরা ম্যাজিস্ট্রেটদের কাছে অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানে মেট্রো স্টেশনের আশপাশের দোকানদারদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে স্টেশন এলাকায় পরিবেশ দূষণ না ঘটে। উপস্থিত সবাই মেট্রোরেল এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে অঙ্গীকার করেছেন।
অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, ডিজিএম (সিকিউরিটি) মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী (অব.) ছাড়াও তুরাগ থানা–পুলিশ, এমআরটি পুলিশ, আনসার সদস্য এবং মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা অংশ নেন বলে জানানো হয়।

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার ফটকে দুই নারীর কাছ থেকে ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিস। আজ মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩১টি ড্রামে রাখা ৩ লাখ ১০ হাজার পিস অবৈধ রেণু জব্দ করা হয়। জব্দ করা রেণুর আনুমানিক বাজারমূল্
৮ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
১৬ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ঢাকায় জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না আজ মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন...
৩১ মিনিট আগে