
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
ডিএমপি আজ সোমবার সন্ধ্যায় জানায়, আজ দিনব্যাপী পরিচালিত অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে গড়ে ওঠা ২১টি অবৈধ দোকান ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছিল। তবে অভিযানের সময় কোনো আর্থিক জরিমানা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।
একই দিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিকাটুলি থেকে হাটখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে পথচারীদের চলাচলের জন্য পুরো এলাকা দখলমুক্ত করা হয়। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে