রাজধানীর মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপপরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহারের কথা উল্লেখ করেছে ডিএমপি।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশে তাঁদের বদলি করা হয়।
বদলি আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ঢাকা ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—সিভিল টিমের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা।
ডিএমপি সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাঁদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ফের ঝটিকা মিছিল করেছেন একদল নেতা-কর্মী। আজ শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন তাঁরা।
২৪ মিনিট আগে
আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর জিপি হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। ন্যায্য ৫ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে আজ শুক্রবার সকালে এই গণ-অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩৯ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তিনি ঘটনার শিকার হন বলে জানিয়েছেন ভুক্তভোগী। পরে পুলিশ তাঁর স্বামী মনোয়ার হোসেন অপুকে গ্রেপ্তার করেছে। আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে...
৪০ মিনিট আগে
ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মূল অভিযুক্ত ইসরাফিল মৃধা (২৪) ইয়াবা সেবন করে শিশুটিকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ এক নারীর সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। হত্যাকাণ্ডটি ইসরাফিল একাই ঘটিয়েছেন এবং লাশ...
১ ঘণ্টা আগে