
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি আরও জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন।
এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানায় সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাসার বেজমেন্ট থেকে গতকাল রোববার দুপুরে একটি মরদেহের সাতটি টুকরো উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের মাথা গতকাল রাতে মানিকনগর থেকে উদ্ধার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে আবদুল্লাহ প্রামাণিক লাম (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
১ ঘণ্টা আগে
নড়াইলে মুরগি বহনকারী পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লিবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে