
বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন ও সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ এই নির্দেশ দিয়েছেন।
একই মামলায় মামুন খালেদকে ৩ দিনের রিমান্ডে শেষে ও আফজাল নাছেরকে ৪ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন মামুন খালেদকে ফের একদিন ও আফজাল নাছেরকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত তাদের একদিন ও দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী দুজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় গত ৯ এপ্রিল মামুন খালেদকে ৩ দিনের ও গত ৮ এপ্রিল আফজাল নাছেরকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মকবুল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়ে ভাঙচুর চালান তারা। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা–কর্মীর ওপর হামলা চালান। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
মকবুল হত্যা মামলার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক দুই সেনা কর্মকর্তা স্বপদে দায়িত্বে থেকে স্ব-প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে বিগত সরকারকে নানাভাবে সহযোগিতা করেছেন বলে প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁরা এই মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন মর্মে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এটি একটি রাজনৈতিক হত্যা মামলা। মামলাটি গোয়েন্দা-মতিঝিল বিভাগের কাছে তদন্তাধীন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করা, মকবুলকে হত্যার সময় জড়িত আসামিদের কার কী কী ভূমিকা ছিল, হত্যাকাণ্ডে প্রকৃতপক্ষে কে কে জড়িত ছিল সেসব বিষয়ে জানার জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামুন খালেদকে গ্রেপ্তার করে। মিরপুর থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত ৩১ মার্চ আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। গত ৬ এপ্রিল আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ৯ এপ্রিল পল্টন থানার একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। আরও একদিনের রিমান্ডে নেওয়ায় তাকে টানা পঞ্চম দফা রিমান্ডে দেওয়া হল।
অন্যদিকে গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ তাকে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর গত ৫ এপ্রিল তাকে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনে রিমান্ডে নেওয়া হয়। ৮ এপ্রিল একই মামলায় আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এবার আবার ২ দুই দিনের রিমান্ডে নেওয়ায় তাকে টানা চতুর্থ দফা রিমান্ডে দেওয়া হলো।

ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিন গতকাল রোববার উদ্যাপিত হয়েছে ‘ফুল বিজু’। এদিন ভোরের স্নিগ্ধ আলো ফোটার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ, খাগড়াছড়ির চেঙ্গী ও বান্দরবানের সাঙ্গু নদের তীর জেগে ওঠে এক অনন্য রূপে।
৮ মিনিট আগে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
১৫ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায়
১৮ মিনিট আগে
পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, তাঁর ভাইসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক ব্যবসায়ীসহ দুজনের কাছ থেকে তাঁরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন উল্লেখ করে সম্প্রতি পাবনা সদর থানায় মামলা করার জন্য পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে