রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ছয় সংবাদকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফের সংঘর্ষ শুরু হলে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সেখানে উপস্থিত হন। তখন ওই ছয় সংবাদকর্মী আহত হন।
আহতরা হলেন আজকের পত্রিকার রিপোর্টার আল আমিন রাজু, দীপ্ত টিভির রিপোর্টার আসিফ সুমিত, মাই টিভির রিপোর্টার ড্যানি ড্রং, এসএ টিভির রিপোর্টার তুহিন, ক্যামেরা পারসন কবির হোসেন, আরটিভির ক্যামেরা পারসন সুমন দে।
আহত আল আমিন রাজু বলেন, ‘একজনকে পেটানোর ভিডিও ধারণের সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে এসে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এরপর তাঁর মোবাইল ফোন নিচে পড়ে গেলে সেটি নিতে গেলে পেছন থেকে তাঁর পিঠের ওপর রামদার ওল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়। এ সময় তাঁকে ভিডিও ধারণের জন্য হুমকি দেওয়া হয়।’
এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে খাওয়ার বিল দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমাদের কয়েকজন জুনিয়র খাবার খেতে গেলে বিল বেশি রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মারধর করেন ব্যবসায়ীরা। মারধরের কারণ জানতে গেলে ১০-১২ জন ছাত্রকে তাঁরা আটকে রাখেন। এটা নিয়েই সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসে আমাদের ওপর গুলি করেছে। আমাদের ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।’
এরপর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফের ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২০ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬