
রাজধানীর নীলক্ষেতের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের ফটকের সামনে এক তরুণী যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে।
এ ঘটনা নিয়ে ‘এই যে আমার ছেঁড়া জামাটা দেখতেছেন, এটাই আপনাদের বাংলাদেশ!!’ শিরোনামে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভুক্তভোগী তরুণী। তিনি একটি বেসরকারি এফএম রেডিও স্টেশনে রেডিও জকি (আরজে) হিসেবে কর্মরত।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেন তরুণী। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ওই হেলমেটধারীকে খুঁজছে পুলিশ। তবে এখনো সিসিটিভি ফুটেজ হাতে পায়নি বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি আমলে নিয়েছি। এখনো সিসিটিভি ফুটেজ হাতে পাইনি। নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে ফুটেজ সংগ্রহ করব। আমরা কাউকে শনাক্ত করতে পারিনি। তবে অভিযুক্ত ওই হেলমেটধারীকে খুঁজছি, আমাদের অভিযানের কাজ চলমান।’
ভুক্তভোগী তরুণী ফেসবুকে করা পোস্টে উল্লেখ করেন, যৌন হয়রানির পর চলে যাওয়ার সময় ওই বখাটে খুব রাগ নিয়ে তাঁকে কিছু বলছিলেন। কানে হেডফোন থাকায় তিনি কিছুই বুঝতে পারেননি। হেলমেট পরা থাকলেও ওই বখাটের চেহারা দেখেছেন বলে জানান ওই তরুণী। তাঁর দাবি, ওই ব্যক্তিকে সামনাসামনি দেখলে চিনতে পারবেন।
তরুণী সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কারণে বিষণ্ন থাকায় মোটরসাইকেলের নম্বর প্লেটটিও খেয়াল করেননি। তিনি ধানমন্ডিতে ভাইয়ের বাসা থেকে রিকশায় করে পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন। তবে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানান তিনি।
তরুণী আরও বলেন, ‘আমার হাতে মুঠোফোন ও কানে হেডফোন ছিল। আমার গলায় কোনো ধরনের গয়না ছিল না। এএফ রহমান হলের সামনে পেছন থেকে একটা মোটরসাইকেল আসে। আমার কানে হেডফোন এবং ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে বিষণ্ন থাকায় অন্য কোনো দিকে আমার মনোযোগ ছিল না। মোটরসাইকেলে থাকা হেলমেটধারী ওই ব্যক্তি হঠাৎ এক হাত মোটরসাইকেলে রেখে অন্য হাতে বাঁ পাশ থেকে আমার গায়ে হাত দেয়। জোরে টান দেওয়ার কারণে আমার জামা ছিঁড়ে যায়। তখন আশপাশে অনেক মানুষ ছিল। আমি চিৎকার করলেও কেউ সেভাবে খেয়াল করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় যেহেতু উন্মুক্ত তাই পথচারীদের কেউ যদি কোনো বখাটের দ্বারা নিপীড়নের শিকার হন তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবিকতার দিক বিবেচনায় যথাযথ প্রক্রিয়ায় সর্বাত্মক আইনি সহযোগিতা করবে। এরই মধ্যে আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখার অনুরোধ করেছি। বাকি বিষয়গুলো পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬