রাজধানীর শ্যামপুর মীর হাজিরবাগ এলাকায় লাকি (১৭) নামের গৃহবধূকে তাঁর স্বামী সজীব গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামপুর মীর হাজিরবাগ পাইপ রাস্তার টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে মীর হাজিরবাগের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় ওই ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় ছিল। তবে ঘরে কাউকে পাওয়া যায়নি। স্বামী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানে হয়েছে।
এসআই আরও জানান, স্বামী সজীবকে নিয়ে ওই বাসায় দেড় মাস ধরে ভাড়া থাকতেন লাকি। প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, গত রাতে তাঁদের ঘরে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর ঝগড়া হয়। এরপর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘরে দরজাও বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় লাকি মেঝেতে পড়ে আছে। পরে থানায় খবর দেয়।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় স্বামী সজীব স্ত্রী লাকিকে গলা কেটে হত্যা করে মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে গেছেন। তাঁকে আটকে চেষ্টা চলছে।
এসআই আরও জানান, নিহত লাকির বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. হারুন। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৭ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৯ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১০ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৫ দিন আগে