
বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে ঢাকার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। শেকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগ ঘটলে বাঙালি সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, সিটি করপোরেশনের কার্যক্রম মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। জনসেবার চাহিদা পূরণে অনেক সময় ছুটির দিনেও কাজ করতে হচ্ছে উল্লেখ করে তিনি মাঠপর্যায়ে সর্বদা সক্রিয় থাকার আহ্বান জানান।
আবদুস সালাম আরও বলেন, সরকারের নির্দেশনা ও সেবামুখী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে নগরবাসীকে দ্রুত ও কার্যকর সেবা দিতে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দুপুর পর্যন্ত চলে এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ডিএসসিসি পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদিদোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ জুয়েলের বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মাইনুলকে
১ মিনিট আগে
রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়—একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
২ ঘণ্টা আগে