
নরসিংদীর রায়পুরায় লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বামী পুলিশের কাছে হত্যার কথা শিকার করেছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন।
লাভলী আক্তার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অন্যদিকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৩৫) একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পারিবারিকভাবে ১৩ বছর আগে লাভলী আক্তারের (৩০) সঙ্গে সুজন মিয়ার (৩৫) বিয়ে হয়। তাদের ঘরে দুটি মেয়েসন্তান রয়েছে। বিয়ের ছয় বছর পর সুজন মিয়া আর্থিক সচ্ছলতার উদ্দেশ্যে বিদেশে যান। সেখানে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তিনি। এ কারণে দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন।
দেশে ফিরে আসার পর জানতে পারেন স্ত্রী লাভলী অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। পারিবারিকভাবে তাঁদের একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা হয়ে ওঠেনি।
গত শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে তাঁদের মধ্যে তুমুল ঝগড়ার একপর্যায়ে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাভলীকে পেটে আঘাত করে পরিবারসহ পালিয়ে যান। এ ঘটনায় গতকাল সোমবার (৭ নভেম্বর) নিহতের মা মালেকা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে সোমাবার বিকেলে ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি দরবার শরিফের পাশ থেকে আসামি সুজন মিয়াকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা পুলিশের একটি দল। পরে তাঁকে জিঞ্জাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় সুজন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১০ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৪ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৪ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
২২ দিন আগে