
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের ‘লংমার্চ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আব্দুল গণি রোডের মুখে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া পরীক্ষার্থীদের পদযাত্রা আটকে দেওয়া হয়। এ সময় পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। ঘটনাস্থলে আন্দোলনকারীদের পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কয়েকজন পরীক্ষার্থীর বাগ্বিতণ্ডা হয়।
এ সময় পরীক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে বেলা আড়াইটায় তারা সায়েন্স ল্যাব সড়কে অবস্থান নেয়। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ৩টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে পরীক্ষার্থীরা পদযাত্রা শুরু করে।
আন্দোলনরত বীর শ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের এক পরীক্ষার্থী বলে, ‘আমাদের দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে অবস্থানরত শিক্ষার্থীরাও সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছে। বিকেল পৌনে ৪টার দিকে তাদের পদযাত্রা আজমপুর অতিক্রম করছিল।
এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে শুরু হওয়া আন্দোলনে গতকাল মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তা, বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও কোনো সমাধান আসেনি।

আন্দোলনকারীদের দাবির বিপরীতে দাঁড়িয়ে সরকার জানিয়ে দিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলায় পরীক্ষা অব্যাহত থাকবে। অন্যদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে আজকের পরীক্ষা স্থগিত না হলে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল। ফলে আজ চট্টগ্রাম ছাড়া ৯টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।
এ দিন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্যান্য জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ ও ২, ভোকেশনালের উচ্চতর গণিত ১ ও ২ এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চতর হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম বিভাগ এবং এ বোর্ডের জেলাগুলোতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আছে, যা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত থাকবে।
গত রোববার দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সোমবারের এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। তবে চট্টগ্রাম বোর্ডে ও এ বিভাগ ছাড়া সোমবার অন্যান্য এলাকায় পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা বোর্ডগুলো। ভারী বর্ষণ চলে সোমবার বিকেল পর্যন্ত। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার অভিযোগ আসে। একই দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় দুটি ভুল প্রশ্নের মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের।
এর মধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ে। যেখানে শিক্ষামন্ত্রীকে একজনের সঙ্গে আলাপচারিতায় পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করতে শোনা যায়।
এমন বাস্তবতায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ, পরীক্ষা স্থগিত করা ও সোমবারের পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীদের ফের সুযোগ দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, ঝালকাঠি, জয়পুরহাট, বরিশাল, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
একই দিন বিকেলে জাতীয় সংসদে পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষা দিতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন তিনি।

কিং কোবরা, কালো গোখরা, পঙ্খীরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদা গোমা, বিষঝুড়ি, পাইথন ও দাঁড়াশসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই শ সাপ রয়েছে। এটি কোনো জঙ্গলের চিত্র নয়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে খামারের চিত্র। এই খামার থেকে সংগ্রহ করা হবে সাপের বিষ।
৩ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে বাদ দেওয়া ২০ শিক্ষককে পুনর্বহাল করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে এসব শিক্ষককে পুনর্বহাল করা হয়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসেনি। তারা সবাই রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষক-অভিভাবকেরা ধারণা করছেন, শিশুদের পরীক্ষার...
৪ ঘণ্টা আগে
রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। তবে মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় আমের দাম বেশ বাড়তি। সরবরাহ কমে আসায় গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার টাকা বেড়েছে। এর মধ্যে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা মণ দরে।
৪ ঘণ্টা আগে