
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীর এই তারিখ ধার্য করেন।
আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে মতিউর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন। পরে আদালত আদেশের জন্য তারিখ ধার্য করেন।
দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম জানান, অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে ২১ জুলাই। অভিযোগ গঠন হলে মতিউর রহমানের বিচার শুরু হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ২ জুলাই মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৯ আগস্ট মতিউর, তাঁর দুই স্ত্রী এবং ছেলে-মেয়েসহ পাঁচজনের সম্পদের বিবরণী দুদকে জমা দেন।
সম্পদের বিবরণী যাচাই-বাছাই শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় গত বছর ৬ জানুয়ারি মামলা করে দুদক। আর ১৪ জানুয়ারি মতিউরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদকের দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদের বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
উল্লেখ্য, কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে ২০২৪ সালে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, তাঁর বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে আসে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য।
২০২৪ সালের ৪ জুন তাঁদের বিরুদ্ধে অনুসন্ধানে কার্যক্রম শুরু করে দুদক। অনুসন্ধানে মতিউর আর তাঁর পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যায়। পরে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব ক্রোক করা হয়। মতিউর ও তাঁর প্রথম স্ত্রী এবং সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্সকে গভীর রাতে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন করেছেন নার্সিং স্টাফরা। রোববার অনুষ্ঠিত কর্মসূচি থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান। ভুয়া হোল্ডিং তৈরি করে অতিরিক্ত কর ধার্য করার একটি অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পৌরসভার একজন বাসিন্দা কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেন। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত করে প্রতিবেদনও জমা দেওয়া হয়।
২ মিনিট আগে
বান্দরবানের আলীকদম উপজেলা কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন আলীকদম উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি।
২২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে জোর করে বিয়ে ও পরে ২০ লাখ টাকা দাবির অভিযোগের মধ্যে আবুল কাসেম নামে এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। পরিবার সাইফুল ইসলাম ও তার স্বজনদের হুমকি, মারধর ও অপমানের অভিযোগ করেছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
২৭ মিনিট আগে