
বান্দরবানের আলীকদম উপজেলা কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন আলীকদম উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি।
গতকাল শনিবার (৪ জুলাই) আলীকদম থানায় করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী স্কুলে আসা-যাওয়ার সময় আনোয়ারুল ইসলাম মামুন (২৬) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে মামুনকে নিষেধ করার পরও প্রতিনিয়ত রাস্তাঘাটে বিরক্ত করতেন এবং জোরপূর্বক বিয়ে করবেন বলে হুমকি দিয়েছিলেন।
গত ৮ জুন সকালে মেয়ের খোঁজ না পেয়ে আলীকদম থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর বাবা। একই দিন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার ওপর থেকে আনোয়ারুল ইসলাম মামুনসহ আটজন মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে সে উদ্ধার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করছি।’
এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন বলেন, আনোয়ারুল ইসলাম মামুনের পদ স্থগিত আছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, মামলা করা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
৩ মিনিট আগে
তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে