
মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে প্রকাশ্যে কুপিয়েছে তাঁরই এক সাবেক ছাত্র। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গত বছর উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে ওই ছাত্রকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।
আজ রোববার বেলা ১১টার দিকে স্থানীয় বালিরটেক বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মিজানুর রহমানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতাল, পরে সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একেএম রাসেল বলেন, ‘মিজানুর রহমানের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর মাথায় ১৫ থেকে ২০ টির বেশি সেলাই পড়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা খাবার হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে মো. মিজানুর রহমান ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বালিরটেক বাজারে যাচ্ছিলেন। পথে অতর্কিতে হামলা করেন রাজু আহম্মেদ (১৯)। তিনি খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র। ধারালো দা নিয়ে মিজানুর রহমানকে কোপান তিনি। এতে তাঁর মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সদর হাসপাতালে আনার পর হামলার শিকার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর আগে রাজু আহমেদকে উচ্ছৃঙ্খল আচরণ এবং মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে দেখা হলে মাঝে মাঝেই মারমুখী আচরণ শুরু করত। আজ বেলা ১১টার দিকে খাবাশপুর থেকে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বালিরটেক বাজারে যাওয়ার পথে রাজু হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।’ স্কুল থেকে বহিষ্কার করার জের ধরেই হামলা হয়েছে বলে ধারণা করছেন মিজানুর রহমান।
রাজুর বিষয়ে জানতে চাইলে খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাব উদ্দিন বলেন, ‘বখাটে রাজু স্কুলে পড়ার সময় মেয়েদের উত্ত্যক্ত করত। মেয়েদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তার সংশোধন হয়নি। ২০২২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় রাজুকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।’
আফতাব উদ্দিন বলেন, ‘এর জের ধরেই মূলত প্রধান শিক্ষক মিজানুর রহমান স্যারের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমরা দ্রুত সময়ে আসামি রাজুকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষকের ওপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার পর যত দ্রুত সম্ভব রাজুকে গ্রেপ্তার করা হবে।’ পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রাজু আহমেদ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার শহিদুল্লার ছেলে। তাঁর বাবা স্থানীয় খাবাশপুর কলেজের পিয়ন পদে চাকরি করেন।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬