
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তারা শাহবাগে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।
বিকেল ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এরপর সেখানে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে যায় শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে।
অবরোধ চলাকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী জানায়, শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলার অভিযোগে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে।
শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

কিং কোবরা, কালো গোখরা, পঙ্খীরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদা গোমা, বিষঝুড়ি, পাইথন ও দাঁড়াশসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই শ সাপ রয়েছে। এটি কোনো জঙ্গলের চিত্র নয়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে খামারের চিত্র। এই খামার থেকে সংগ্রহ করা হবে সাপের বিষ।
৩ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে বাদ দেওয়া ২০ শিক্ষককে পুনর্বহাল করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে এসব শিক্ষককে পুনর্বহাল করা হয়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসেনি। তারা সবাই রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষক-অভিভাবকেরা ধারণা করছেন, শিশুদের পরীক্ষার...
৪ ঘণ্টা আগে
রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। তবে মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় আমের দাম বেশ বাড়তি। সরবরাহ কমে আসায় গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার টাকা বেড়েছে। এর মধ্যে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা মণ দরে।
৪ ঘণ্টা আগে