
সাভারের আশুলিয়ায় একই ঘটনায় একটি ফ্ল্যাটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬) ও ১২ বছরের এক শিশু। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃত পাঁচজনকে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে তাঁদের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের এনামুল হকের ছেলে রেজাউল করিম ইমন (২১), শেরপুর জেলার সদর থানার বাকের কান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাঈম (২০), একই গ্রামের একাব্বর আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার আকানগর গ্রামের আজমল খানের ছেলে আশরাফুল (২০) ও একই গ্রামের হেলাল মিয়ার ছেলে নুর হোসেন (২০)। তারা সবাই বর্তমানে আশুলিয়া ডেন্ডাবরে বিভিন্ন বাসায় ভাড়া থাকেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী ও তার প্রতিবেশী ১২ বছরের আরেক শিশুকে নিয়ে দোকানে যায়। এ সময় অভিযুক্ত নাঈম কৌশলে তরুণীসহ ও শিশুকে পূর্ব ডেন্ডাবরে তাজুল ইসলামের মালিকানাধীন বাড়ির একটি ফ্ল্যাটে নিয়ে যান। পরে নাইম আরও চারজনকে খবর দিয়ে সেখানে নিয়ে যান।
এরপর কিশোরী ও শিশুকে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত আটকে রাখেন। এর মধ্যে রেজাউল একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। অপর আরেকটি কক্ষে নাইম ও আশরাফুল তরুণীকে ধর্ষণ করেন। পরে তাদের ছেড়ে দেন। পরিবার বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, খবর পেয়ে ভোরে ডেন্ডাবরে অভিযান চালিয়ে তাঁদের পাঁচজনকে আটক করেছি। পরে দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর ঘটনায় গণধর্ষণ ও শিশু মেয়ের ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। দুই মামলায় গ্রেপ্তার ৫ জন আসামী। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৩ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৮ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬