
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো জরুরি। বর্তমানে বিচার বিভাগের জন্য প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় কম। লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল করতে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে এবং ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান মামলার জট কমাতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও বেশি কার্যকর করতে হবে। ন্যায়বিচার মানুষের শাশ্বত ও সহজাত অধিকার। এই অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড সেবাকে দেশের প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বাংলাদেশে লিগ্যাল এইডের ধারণা প্রথম আসে ১৯৯৪ সালে। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গরিব ও অসহায় মানুষের আইনি সহায়তার জন্য একটি তহবিল গঠন করেন। ২০২৬ সালে দাঁড়িয়ে সেই উদ্যোগকে আরও বিস্তৃত এবং কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ও বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন প্রমুখ।

মৌলভীবাজারে গত দুই দিনের কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় গাছ ও বাঁশ পড়ে ৪১টি খুঁটি ভেঙে গেছে এবং ৫৩১ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে জেলার বেশির ভাগ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ের এক দিন পরেও প্রায় ৩৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
১৫ মিনিট আগে
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
২০ মিনিট আগে
টিটন হত্যার ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই মামলা দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে