
টানা চার দিনেও সুরাহা হয়নি দক্ষিণ চট্টগ্রামের বাস ও অবৈধ যান মাহিন্দ্রা জটিলতার। ফলে বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে আজ রোববারও। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে।
গত চার দিনেও কোনো সুরাহা না হওয়ায় বাস চলাচল বন্ধ রেখেছে পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সাড়ে ৪০০ চালক ও শ্রমিক। এর আগে অবৈধ ও লাইসেন্সবিহীন চালকদের হামলার প্রতিবাদ জানিয়ে মাহিন্দ্রা যান বন্ধে মানববন্ধন করেছেন পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের শ্রমিক-নেতারা। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।
সাধারণ যাত্রীরা বলেন, চার দিন ধরে সড়কে কোনো বাস চলাচল করছে না। বাস যে বন্ধ, তা তাঁরা কোনো ঘোষণা দেননি। ফলে সড়কে এসে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
কলেজশিক্ষার্থী নাজিবা সুলতানা বলেন, বাস বন্ধের সুযোগে তিন গুণ অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি–অটোরিকশাগুলো। গাড়ির জন্যও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। যাত্রীদের হয়রানির শেষ নেই। দ্রুত এটি সমাধান হওয়া দরকার।
বাস-শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা মোস্তাক আহমেদ বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বাসমালিক ও শ্রমিকদের নিয়ে একটি ১০ সদস্যের কমিটির বৈঠক রয়েছে আজ। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে