লক্ষ্মীপুরের রায়পুরে মো. সাইফুল আলম মৃধা (৬০) হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) বিকেলে তাঁকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আসামিকে নিয়ে রায়পুর ফিরছেন বলেও জানান।
এর আগে গত শনিবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসার জন্য যাওয়ার পথে মারা যান আহত মো. সাইফুল আলম মৃধা। ওইদিন বিকেলে জমি নিয়ে বিরোধে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা ও তাঁর লোকজনের হামলায় তিনি গুরুতর আহত হন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। তাঁরা উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট সংলগ্ন মৃধা বাড়ির মৃত সাইদুর রহমান মৃধার ছেলে।
ঘটনার পরদিন গত রোববার দুপুরে নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০) বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় দেলোয়ার হোসেন মৃধা (৫০), শিমুল সাংবাদিক (২৮), আব্দুল মতিন (৫৯), নাজমুন নাহার নাজমা (৪৫), আবু মুসা মোহন সাংবাদিক (৩৫), নিশু আক্তার (৩৫), মো. বাশার মাষ্টার (৬৫), রেশমা আক্তার (৩০) ও সুইটি বেগমসহ (৪৫) নয় জনকে আসামি করা হয়। এর আগে এজাহারভুক্ত নিশু আক্তার ও সুইটি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধা একটি জাতীয় দৈনিকের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অপর আসামি শিমুল হোসেন একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ও আবু মুসা মোহন আরেকটি দৈনিকের রায়পুর উপজেলা প্রতিনিধি।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আরেফিন বলেন, ‘এজাহারভুক্ত প্রধান আসামিসহ এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে