মহাসড়কে খড়ের স্তূপে আগুনের ধোঁয়া

চট্টগ্রামের পটিয়া এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের একজন নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রী ও ফায়ার সার্ভিস বলছে, সড়কে খড়ের স্তূপে লাগা আগুনের ধোঁয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া জলুয়ার দিঘী পাড় এলাকায় এসব ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল আটকে থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন পরিবহনের যাত্রীরা। পরে হাইওয়ে ও পটিয়া থানা–পুলিশ যানজট নিরসনে কাজ করে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক করে।
নিহত যাত্রী হলেন– বাঁশি মোহন দাশ (৫০)। তাঁর ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি। তবে তিনি ঈগল পরিবহনের যাত্রী ছিলেন।
আহতদের মধ্যে ৫ বছর বয়সী শিশু মোহাম্মদ (৫), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আজাদ (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরীন আক্তারসহ (৪৭) বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. সামিয়া রওশন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঈগল পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মার্সা পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে তিনটি বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।
মার্সা পরিবহনের যাত্রী মোহাম্মদ বাহার বলেন, ‘জলুয়ার দিঘী পাড় এলাকায় খড়ের স্তূপ থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছিল। ধোঁয়ার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে বাসের চালক হঠাৎ ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত ধোঁয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।’
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পানি দিয়ে খড়ের স্তূপের ধোঁয়া নিয়ন্ত্রণ করা হয়। অতিরিক্ত ধোঁয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বাসগুলো জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৮ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২২ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৪ দিন আগে