রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির যৌথ দর-কষাকষি প্রতিনিধি-সিবিএর সেই তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাঁদের সাময়িক বরখাস্ত করার তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া তিন কর্মচারী হলেন কোম্পানির মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মোহাম্মদ এয়াকুব ও গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল।
তাঁদের মধ্যে যমুনা অয়েল সিবিএর সভাপতি মো. আবুল হোসেন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়েছেন আট মাস আগে। সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবও একই ধরনের মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস ধরে কারাগারে রয়েছেন। যমুনা অয়েল সিবিএর কার্যকরী সভাপতি ফতুল্লা ডিপোর ম্যানেজার জয়নাল আবেদীন টুটুল ৫ আগস্টের পটপরিবর্তনের পর লাপাত্তা। যমুনার শক্তিধর সিবিএ নেতা হিসেবে তিনজনের আলাদা পরিচিতি রয়েছে।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ তিন কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৪ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১০ দিন আগে