Ajker Patrika

চবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি ও সেক্রেটারি খালিদ

চবি প্রতিনিধি 
চবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি ও সেক্রেটারি খালিদ
সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি হাবিবউল্লাহ খালিদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য আংশিক সেটআপ সম্পন্ন হয়েছে। এতে শাখা সভাপতি হিসেবে ইব্রাহীম হোসেন রনি বহাল রয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালিদ।

গতকাল মঙ্গলবার শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সমাবেশে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য ইব্রাহীম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে বহাল ঘোষণা করেন এবং শাখা সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের পরামর্শ আহ্বান করেন। সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি হাবিবউল্লাহ খালিদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

নবগঠিত কমিটির সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি হাবিবউল্লাহ খালিদ দুজনেই বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ফিলোসোফি (এমফিল) গবেষক। খালেদ এর আগে শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে চবির অন্যতম সমন্বয়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সমাবেশে সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত