
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে রুহুল আমিন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির মাথায় আঘাতপ্রাপ্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক আইনে ৭–৮টি মামলা রয়েছে থানায়। গতকাল বুধবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জেরে জায়গীর গ্রামের রুহুল আমিন মোল্লাকে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
ওসি আজকের পত্রিকাকে জানান, গতকাল রাত ১১টার দিকে গ্রামের এক রাস্তায় মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। তারপর পুলিশ খবর দিলে দিবাগত রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া তাঁর নামে একাধিক মাদক আইনের মামলা রয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে