চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশার চালক মাহবুব আলম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আজ সোমবার মাহবুব আলমের লাশ তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে নিয়ে আসেন স্বজনেরা। তিনি ওই এলাকার এজাহার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব আলমের সঙ্গে একই এলাকার সরাফত আলীর ছেলে নূর মোহাম্মদের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহবুব আলমকে ছুরিকাঘাত করেন নূর মোহাম্মদ। ঘটনার পর স্থানীয় লোকজন মাহবুব আলমকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমরুল জানান, ছুরিকাঘাতের ঘটনার দিনই থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুব আলমের মৃত্যু হওয়ায় সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৪ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৪ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৪ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২০ দিন আগে