
নোয়াখালীর সুবর্ণচরের চর ওয়াপদায় শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী নামে এক বৃদ্ধের পায়ুপথে টর্চ ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে। উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা এমন পাশবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। তারা বলছে, এতে ইন্ধন দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞা।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চর ওয়াপদা ইউনিয়নের থানারহাটসংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে।
জানা যায়, শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারীর সঙ্গে এলাকার একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যুবলীগের সভাপতি শাহনেওয়াজের বিরোধ রয়েছে। মসজিদ নির্মাণের কাজে শাহনেওয়াজের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করার অভিযোগে শেখ নাসির মামলা করেছেন। মামলার পর থেকেই হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
শেখ নাসির উদ্দিনের ছেলে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. রিপন বলেন, ‘শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তাঁর বাবা। পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়িসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা পথ রোধ করে। এ সময় সন্ত্রাসীরা বাবার মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে মারধর করে। একপর্যায়ে বাবার পায়ুপথে টর্চ ঢুকিয়ে দেয়। এতে বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। তখন সন্ত্রাসীরা তাঁকে ফেলে চলে যায়। পরে বাবার জ্ঞান ফিরে এলে তিনি চিৎকার করেন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। আজ রোববার ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।’
এ বিষয়ে অভিযুক্ত শাহনেওয়াজের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জবাব দেননি। পরে ফোনে কথা হয় চর ওয়াপদা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার সঙ্গে। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। ঘটনাটি জানতেনও না। পরে লোকমাধ্যমে শুনেছেন।
চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশও জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন ও ব্যবস্থা নেওয়ার জন্য একজন এসআইকে দায়িত্ব দিয়েছেন।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতেল আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, আজ সকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার চালিয়ে টর্চটি বের করা হয়। জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে রোগী সুস্থ আছেন। আরও কিছুদিন তাঁকে চিকিৎসাধীন থাকতে হবে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৯ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬