চট্টগ্রামের কোতোয়ালির পলোগ্রাউন্ড এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এই মিছিলের পর শনিবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন শনিবার বিকেলে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) এবং ইমাম হোসেন সাদমান (২২)।
এর আগে শুক্রবার জুমার নামাজের সময় সিআরবি পলোগ্রাউন্ড এলাকায় যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬০-৭০ জন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। একই দিন সকালে নগরীর জিইসি মোড় এলাকা এবং পাঁচলাইশ থানাধীন মেয়র গলি এলাকা থেকে পৃথক দুটি ঝটিকা মিছিল বের হয়।

চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানাসংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামে...
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামের বিএনপির কর্মী শাহাদ আলী প্রকাশ্যেই ঘুরে বেড়াতেন। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেনি। এই শাহাদ আলী গত বৃহস্পতিবার দাওকান্দি সরকারি কলেজে গিয়ে নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন।
২ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে কলেজছাত্র এক শিশুকে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন শিশুটিকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি সংকট বড় উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে শিল্পোদ্যোক্তাদের। বিদ্যুতের লোডশেডিং আর ডিজেলের সংকটে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে। এতে কমছে কারখানার উৎপাদন। বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ।
৩ ঘণ্টা আগে