চট্টগ্রামে র্যাবের কাছ থেকে আসামি ছাড়িয়ে নেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের ছয়জনকে আটক করেছে র্যাব।
গত বৃহস্পতিবার ও শুক্রবার নগরের বায়েজিদে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—দুই সহোদর রুবেল হোসেন (৩৬) ও মানিক হোসেন (৩৮), নজরুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৪), নীরব (২১) ও আবু তৈয়ব সিদ্দিকী মিঠু (৪৯)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ ব্যাপারে আজ শনিবার বলেন, গত ২৬ জুন জাল দলিল স্ট্যাম্প মজুত ও বিক্রির অপরাধে ইদ্রিস পাটোয়ারী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব-৭। ওই ঘটনার পর রুবেল নামের এক ব্যক্তি র্যাবের ক্যাম্প কমান্ডারের ড্রাইভার ও র্যাব সদস্য পরিচয় দিয়ে ইদ্রিস পাটোয়ারীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। বিকাশের মাধ্যমে এই টাকার লেনদেন হয়।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, টাকা দেওয়ার পর ইদ্রিস পাটোয়ারী বাসায় ফিরে না আসায় তাঁর স্ত্রীর সন্দেহ হয়। পরে তিনি ডবলমুরিং থানা ও র্যাব অফিসে যোগাযোগ করে জানতে পারেন, ইদ্রিসের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তিনি র্যাব কার্যালয়ে ঘটনাটি খুলে বলেন।
র্যাব অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে রুবেলসহ প্রতারক চক্রের ছয়জনকে আটক করে। তাঁরা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত। নুরুল আবছার বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে মানিক হোসেন খুলশী থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬