Ajker Patrika

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির মামলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির মামলায় গ্রেপ্তার ১
র‍্যাবের অভিযানে গ্রেপ্তার আসামি সৈয়দ মো. মুজিবুল হক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির মামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ঘটনার এক মাস পর সৈয়দ মো. মুজিবুল হক নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার র‍্যাব-৭-এর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীতে চাঁদা দাবি করে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় এক আসামি হাটহাজারীতে অবস্থানের তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মামলার সন্দেহভাজন আসামি সৈয়দ মো. মুজিবুল হককে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকালে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে শটগান ও ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ঘটনা ঘটে।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা চারজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ওই ব্যবসায়ীর বাসার কাছে আসে। এরপর বাসাটি লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে থাকে।

একই বাড়ি লক্ষ্য করে গত ২ জানুয়ারি মাইক্রোবাসে আটজন মুখোশধারী সন্ত্রাসী এসে একই বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছিল। এর পর থেকে সেই বাড়িতে পুলিশের পাহারা বসানো হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (সদর) মো. আমিনুর রশীদ জানান, গত ২ জানুয়ারি ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়েছিল। সেই ঘটনায় চারজন গ্রেপ্তার আছে। এই মামলার তদন্তের সঙ্গে ২৮ ফেব্রুয়ারি গুলির ঘটনাটিও যুক্ত করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে, ব্যবসায়ী মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগে চট্টগ্রাম-১৬ আসনে সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসেফ পেজেশকিয়ানের ডায়েরিতে উঠে এল যুদ্ধের চিত্র

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে পুরো নেকড়ে দলকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত