কুমিল্লা তিতাস উপজেলায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সাইফুল ইসলাম আদালতের মাধ্যমে কারাগারে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাতে কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘আমি এবং তিতাস থানা উপপরিদর্শক (এসআই) মাজহারুলসহ শনিবার রাতে কুমিল্লা ডিবি পুলিশের সহযোগিতায় কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে সাইফুল ইসলামের মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করি।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকেদের সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়েন। এতে এক পুলিশের এসআই আহত হন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানের ছেলে ও যুবলীগ নেতা জহির উদ্দিন গুরুতর আহত হন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনায় নিহত যুবলীগ নেতা জহিরের ছোট ভাই মো. এসহাক মোল্লা (৩০) বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে সাইফুল ইসলামকে ১ নম্বর ও বাবুল চেয়ারম্যানকে ৬ নম্বর আসামিসহ মোট ৪৩ জন নামীয় এবং আরও ১০ / ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে