
চট্টগ্রামের মিরসরাইয়ে খামারের প্রহরীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন এলাকার আল বারাকা অ্যাগ্রো খামারে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামারের মালিক হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নে হলেও দুই বছর ধরে আমি এখানে কর্মচারীদের রেখে খামারটি করেছি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে ছাগলগুলো প্রস্তুত করা হচ্ছিল। গভীর রাতে ১২ থেকে ১৩ জন মুখোশধারী খামারে প্রবেশ করে। প্রথমে তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নেয়, যাতে ঘটনার কোনো ফুটেজ সংরক্ষিত না থাকে। এরপর খামারের প্রহরীকে জোরপূর্বক একটি পিকআপে তুলে তাঁকেসহ ৪০টি ছাগল নিয়ে যায়। কিছু দূরে রেললাইন পার হয়ে প্রহরীকে ছেড়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
আবু হেনা কায়সার আরও বলেন, ‘প্রতিটি ছাগলের মূল্য ১২-১৩ হাজার টাকা। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি।’
খামারের প্রহরী নুরুল আফসার বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ ছাগলের চিৎকারে ঘুম ভেঙে যায়। কী হচ্ছে দেখতে কক্ষ থেকে বের হতেই চার-পাঁচজন লোক আমাকে ধরে ফেলে। তারা আমার চোখ ও হাত বেঁধে খামারের গ্রিলের সঙ্গে বেঁধে রাখে। কিছুক্ষণ পর আমাকে একটি ট্রাকে তুলে নেয়। রাত প্রায় ২টার দিকে চোখ বাঁধা অবস্থায় আমাকে একটি স্থানে ফেলে রেখে তারা ছাগলগুলো নিয়ে চলে যায়।’
এ বিষয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে