
কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে পাহাড় এবং আরেক পাশে দিগন্ত ছোঁয়া নীল জলরাশি। এই সড়কে পড়েছে দরিয়ানগর পর্যটনপল্লি, হিমছড়ি ঝরনা, ইনানী ও পাটুয়ারটেক পাথুরে সৈকতসহ বেশ কয়েকটি পর্যটন স্পট। জনপ্রিয় এই পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ফিশিং ট্রলারের নিরাপত্তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের আওতায় আনার জন্য গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী।
মতবিনিময় সভায় ফকির মাহবুব আনাম বলেন, দেশের চারটি বিমানবন্দরকে ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেসসহ চারটি আন্তনগর ট্রেনেও ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান; জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৫ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৯ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৯ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৬ দিন আগে