
চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির দরজার সামনে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির দরজার সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে মীর হোসেনের সন্দেহ হয়। প্যাকেট খুলে দেখতে পান ভেতরে সদ্যোজাত একটি কন্যাশিশু। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে মীর হোসেন বলেন, ‘সকাল ১০টার দিকে বাড়ির সদর দরজার সামনে একটি পলিথিনের প্যাকেট দেখতে পাই। কাছে গিয়ে কান্নার শব্দ শুনতে পাই। পরে প্যাকেট খুলে দেখি একটি কন্যাশিশু। বিষয়টি আশপাশের লোকজনকে জানাই এবং স্থানীয় প্রতিবেশী আহম্মদ উল্ল্যাহর মাধ্যমে শিশুটিকে বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, কন্যাশিশুটির জন্মের পরপরই তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুক বলেন, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রথমে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। চিকিৎসার পর বর্তমানে অবস্থার উন্নতি হচ্ছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘বিষয়টি আমাকে সরাসরি কেউ জানায়নি। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সর্বশেষ অবস্থা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
২ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
২ ঘণ্টা আগে