
বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক জেলে মারা গেছেন। তাঁর নাম নূরে আলম (৪৫)। তবে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন তাঁর দুই সন্তান। নিজেদের প্রাণ রক্ষাই যেখানে দায়, সেখানে সাগরে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়িতে ফিরেছেন তাঁর ছেলেরা।
ভোলার বয়ার চর-সংলগ্ন সাগরের মোহনায় গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ঈদুল ফিতরের আগের দিন এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া জেলে নূরে আলম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।
নূরে আলমের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার সকালে নূরে আলম তাঁর দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। সবকিছু স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সাগর, সৃষ্টি হয় ভয়াবহ ঢেউ।
ঝড়ের তীব্রতায় তাঁদের নৌকাটি উল্টে গেলে জীবন বাঁচাতে তিনজনই সাঁতার কাটতে শুরু করেন। দুই ছেলে প্রাণপণে বাবাকে নিয়ে তীরে ফেরার চেষ্টা চালালেও কিছুক্ষণ পর নূরে আলম নিস্তেজ হয়ে পড়েন। শেষ পর্যন্ত বাবাকে হারিয়েও তাঁকে ফেলে আসেননি সন্তানেরা। প্রায় দুই ঘণ্টা সাঁতরে তাঁরা তাঁদের বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। নদীতে মাছ ধরেই তাঁদের জীবিকা চলে। বাবাকে হারিয়ে দুই সন্তান বাক্রুদ্ধ হয়ে গেছেন।
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য মৃত জেলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৭ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৭ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৩ দিন আগে