বরিশাল নগরীতে বাগ্বিতণ্ডার জের ধরে হাতাহাতিতে আব্দুল বারেক হাজি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পোর্ট রোডের পেঁয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল বারেক হাজি বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি দাঁড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। পুলিশ দাবি করেছে, তর্কাতর্কির একপর্যায়ে দুর্ঘটনা ঘটে গেছে।
আটককৃতরা হচ্ছে মো. শুভ, কাওছার হোসেন, সুইটি বেগম ও মাকসুদা বেগম। শুভ, কাওছার এবং সুইটি ওই এলাকার ভাড়াটে ইলিয়াছ হোসেনের সন্তান।
মাকসুদা ইলিয়াছের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ইলিয়াছ পলাতক রয়েছে। তারা সবাই পোর্ট রোড পেঁয়াজপট্টি এলাকার মুসলিম হাওলাদারের বাসার ভাড়াটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই ভাড়াটে পরিবারের নারীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাচ্ছে না। তর্কবিতর্কে দুর্ঘটনা ঘটে গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত বারেক হৃদ্রোগে আক্রান্ত রোগী।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৫ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৯ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২১ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২২ দিন আগে