
বরিশালের বাবুগঞ্জে কুকুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়া বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল (সিভেট) উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাজগুরু এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আহত অবস্থায় প্রাণীটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি কুকুর প্রাণীটিকে ধাওয়া করে এবং আক্রমণ চালায়। কুকুরের কামড়ে গন্ধগোকুলটির লেজে গভীর ক্ষতের সৃষ্টি হয়। প্রাণভয়ে রক্তাক্ত ও আহত অবস্থায় গন্ধগোকুলটি স্থানীয় মাদ্রার আঙিনায় এসে আশ্রয় নেয়। এ সময় মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ এগিয়ে গিয়ে কুকুরটিকে তাড়িয়ে দিয়ে প্রাণীটিকে রক্ষা করেন।
পরে বিষয়টি উপজেলা বন বিভাগকে জানানো হলে সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করেন।
মাসুম মোস্তফা জানান, ‘উদ্ধারকৃত গন্ধগোকুলটিকে বরিশাল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণীটি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলে তাকে পুনরায় নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।’
মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গন্ধগোকুল বা এ জাতীয় নিশাচর প্রাণীরা বনের ইকোসিস্টেম তথা পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ক্রমান্বয়ে বনাঞ্চল সংকোচন, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং মানুষের অসচেতনতার কারণে পরিবেশের উপকারী এই প্রাণীগুলো বর্তমানে চরম অস্তিত্বের সংকটে পড়েছে। বন্যপ্রাণী সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও সর্বসাধারণের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৪৫) নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
কুমিল্লার তিতাস উপজেলায় মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরের ঘটনায় বড় বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
খুলনার দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে এনা পরিবহনের টিকিট কাউন্টারের এক কর্মীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে