
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে খাল খনন প্রকল্প বাস্তবায়নের নামে বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় ও অনিয়ম হচ্ছে। গতকাল সোমবার রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে এবি পার্টির কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, যেসব খাল পুনঃখননের প্রকৃত প্রয়োজন রয়েছে, সেগুলো উপেক্ষা করে অনেক ক্ষেত্রে ইতিমধ্যে খননকৃত খাল বা তার পার্শ্ববর্তী এলাকায় নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। খাল পুনঃখননের ক্ষেত্রে প্রকৃত চাহিদা ও জনস্বার্থকে প্রাধান্য না দেওয়ায় সরকারি অর্থ ব্যয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, সংশ্লিষ্ট প্রকৌশলীদের তথ্য অনুযায়ী একটি খাল খননে যে ব্যয় হওয়ার কথা, বাস্তবে অনেক প্রকল্পে তার কয়েক গুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রচারণা ব্যয় নিয়েও সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, বিভিন্ন ধরনের কার্ড বিতরণের প্রচারের জন্য ৪১২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে সারা দেশে ৪৪ হাজার বিলবোর্ড স্থাপন করা হবে। তাঁর ভাষ্য, জনগণের জন্য সামান্য অর্থ ব্যয় করলেও সেই কর্মসূচির প্রচারণায় তুলনামূলক অনেক বেশি অর্থ ব্যয় করা হচ্ছে।
মাধবপাশা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আব্দুল আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জি এম রাব্বী, কর্নেল (অব.) আব্দুল খালেক, মো. মোহেবর ও সিদ্দিকুর রহমান।

গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
৬ মিনিট আগে
বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে যে কনটেইনারে আগুন লাগে, সেখানে থাকা পণ্যগুলো রোববার (৭ জুন) নিলামে ওঠার কথা ছিল।
১ ঘণ্টা আগে
ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, ‘সরকারি চালের কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও কোনো কার্ড দেননি ওই নেতা।’
১ ঘণ্টা আগে