এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে গেল কলেজছাত্র তাফসির ইসলাম (১৯)। আজ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সে আরেক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি দিচ্ছিল। হাতেনাতে আটকের পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, তাফসির উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশু এলাকার লিয়াকত সিকদারের ছেলে ও মাহিলাড়া ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।
পরীক্ষাকেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে তাফসিরের আচরণ দেখে সন্দেহ হয়। তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই করে প্রক্সি দেওয়ার বিষয়টি শনাক্ত হয়। সাকিবুল ইসলাম নামের আরেক পরীক্ষার্থীর পক্ষে পরীক্ষা দিচ্ছিল তাফসির।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, প্রক্সি দেওয়া তাফসিরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকৃত পরীক্ষার্থী সাকিবুলকে বহিষ্কার করা হয়।

মৌলভীবাজারে গত দুই দিনের কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় গাছ ও বাঁশ পড়ে ৪১টি খুঁটি ভেঙে গেছে এবং ৫৩১ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে জেলার বেশির ভাগ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ের এক দিন পরেও প্রায় ৩৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
১৪ মিনিট আগে
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
১৯ মিনিট আগে
টিটন হত্যার ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই মামলা দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে