পটুয়াখালীর কলাপাড়ায় জ্যান্ত গরুর চার পা এবং মাথা কেটে নিয়ে ধড় ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম রজপাড়া গ্রামের দারোগার বান এলাকায় এ ঘটনা ঘটে।
গরুর মালিক মনিরুল ইসলামের অভিযোগ, চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি নৌকা মার্কায় সমর্থন দেন। নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী আনারস মার্কায় বিজয়ী হন। এরপর থেকে তাঁকে হত্যার হুমকি দেয় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। ঘটনার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। ৭ / ৮ জন দুর্বৃত্ত তাঁকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। তিনি ঘর থেকে বের না হওয়ায় গোয়াল ঘর থেকে গরু বের করে নির্মমভাবে হত্যা করে।
এ বিষয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সুজন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে তাঁর ছোট ভাই সোহাগ মোল্লা বলেন, ‘এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাকেও সন্দেহ করতে পারে। আমরা চাই, পুলিশ সঠিক তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করুক, সে যেই হোক অপরাধীরা শাস্তি পাক।’
কলাপাড়া থানা ওসি মো. জসিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৯ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬