
রুপালি ইলিশের মৌসুম শুরু হলো ১ জুন থেকে। তবে নদ-নদীতে ধরা পড়ছে না ইলিশ। এদিকে বাজারে ইলিশের দাম আকাশচুম্বি। এমন সংকটের মাঝেও আশার আলো দেখাচ্ছে অভয়াশ্রমে বেড়ে ওঠা জাটকা। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর অভয়াশ্রমের জাটকার প্রায় ৯০ শতাংশ সাগরে পৌঁছেছে। মৌসুমের শেষ দিকে অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এর সুফল পাওয়া যেতে পারে।
নদীতে ইলিশ ধরা পড়ছে কি না, এ নিয়ে কথা হয় বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউপির টুমচরের বাসিন্দা সালামের সঙ্গে। তিনি মাছ ধরেন কালাবদর নদীতে। সালাম বলেন, ইলিশ নেই, জাটকাও নেই। তাঁর ধারণা, বৃষ্টি হলে মাছ ধরা পড়বে।
এ নিয়ে চরমনোইর কীর্তনখোলাসংলগ্ন জেলে আজমল হোসেন বলেন, ‘এ বছর দেনা মুক্ত হতে হলে মাছ পেতে হবে। তাই আগেভাগে নদীতে নেমেছেন। অবৈধ কারেন্ট জাল, পাই জাল বন্ধ করতে পারলে ইলিশ মিলবে।’
নদীতে মাছ না থাকার কারণ জানতে চাইলে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, এবার এপ্রিলের শেষ নাগাদ ঝাঁকে ঝাঁকে চাপিলা আকৃতির জাটকা (ছোট ইলিশ) সাগরে চলে গেছে। গত বছরের জাটকার ঝাঁক সাগরে গিয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে। তাঁর মতে, এই চাপিলা আকৃতির জাটকা স্রোতের বিপরীতে এক হয়ে ‘ফিশ স্কুল’ হিসেবে জড়ো হয়। মেহেন্দীগঞ্জের বাগরজার মালদ্বীপের চরে এবারও এই জাটকা দলবদ্ধ হয়ে জড়ো হয়েছিল। এবারের ভালো দিক হলো, মৎস্য অধিদপ্তরের নজরদারিতে পাই জাল দিয়ে চাপিলা সাইজের জাটকা ধরতে পারেনি বেশি। নদীতে এগুলো ৫ থেকে ৬ ইঞ্চি হয়ে সাগরে পৌঁছেছে।
নাসির উদ্দিন আরও বলেন, গত বছরের তুলনায় ৯০ শতাংশ জাটকা সাগরে চলে গেছে বলে তাদের ধারণা। এখন দরকার সাগরে এটিকে বড় হতে দেওয়া।
এবারের ইলিশের পরিস্থিতি নিয়ে গবেষকেরা বলছেন, যে জাটকাগুলো সাগরে পৌঁছাতে পেরেছে, সেগুলো বড় হওয়ার সুযোগ দেওয়া দরকার। যদিও ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তবে সময়সীমা আরেকটু বাড়লে এই জাটকা বড় হতে পারবে। তবে এ নিয়ে শঙ্কাও রয়েছে গবেষকদের। তাঁরা বলছেন, সাগর থেকে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ নদীতে আসবে ডিম ছাড়তে। আশঙ্কার বিষয় হলো, দুই বছর ধরে ছোট আকারের ইলিশ (৩০০-৫০০ গ্রাম) ডিম ছাড়তে নদীতে আসে। আর নদীতে এলেই সেগুলো ধরা পড়ছে। জাটকাগুলো এক কেজির ইলিশ হিসেবে পেতে প্রায় দুই বছরের বেশি অপেক্ষা করতে হবে।
এদিকে ইলিশের দাম নিয়ে পোর্ট রোড ইলিশ মোকামের লিয়া আড়তের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, স্থানীয় নদীতে ইলিশ একদম কম। গত রোববার মোকামে মাত্র ৫০ থেকে ৬০ মণ ইলিশ এসেছে। অথচ এই সময়ে দুই থেকে তিন শ মণ ইলিশ পাওয়ার কথা। তিনি জানান, সেদিন এক কেজি সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছে ২ হাজার ৬৫০ থেকে ৩ হাজার টাকা, ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের (এলসি) ইলিশ প্রতি কেজি ২ হাজার ৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। চাপালি আকৃতির ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে মাছের সংকট বলে মন্তব্য করেন তিনি।
পোর্ট রোড মোকামে গত রোববার সকালে ১ কেজি ৪০০ গ্রামের একটি ইলিশ ৩ হাজার ১০০ টাকায় কিনলেন ব্যবসায়ী মোতালেব মিয়া। তিনি জানান, ঈদে মেহমানদের জন্য কিনেছেন মাছটি।
মৌসুম শুরু হলেও ইলিশের খরা প্রসঙ্গে বরিশাল মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান বলেন, জুন থেকে ইলিশের মৌসুম শুরু হলেও ভরা মৌসুম জুলাই থেকে শুরু হয়। বৃষ্টি হলেই সাগর থেকে নদীতে ইলিশ আসবে বলে তিনি আশা করেন। কারণ এ বছর মার্চ থেকে এপ্রিল এই দুই মাস ষষ্ঠ অভয়াশ্রমে কড়া নজর থাকায় জাটকা নিধন কমেছে। জাটকা রক্ষায় নদীতে ৩০ জুন পর্যন্ত এবং সাগরে ১১ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা চলমান রয়েছে। তবে ইলিশ ধরায় এখন বাধা নেই।

গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
৬ মিনিট আগে
বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে যে কনটেইনারে আগুন লাগে, সেখানে থাকা পণ্যগুলো রোববার (৭ জুন) নিলামে ওঠার কথা ছিল।
১ ঘণ্টা আগে
ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, ‘সরকারি চালের কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও কোনো কার্ড দেননি ওই নেতা।’
১ ঘণ্টা আগে