
ত্যাগের মহিমা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে উদ্যাপিত হচ্ছে ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সারওয়ার, বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নামাজে নারীদের অংশে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন যোগ দেন।
নামাজের পর নগরের ৩০টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পশুর কোরবানি শুরু হয়।
সিটি করপোরেশনের পক্ষ থেকে রাস্তায় পশু জবাই নিরুৎসাহিত করা হয়েছে। ৬ ঘণ্টার মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন বিসিসি প্রশাসক শিরীন।
অপর দিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি বলেন, ‘এবার এমন এক পরিপ্রেক্ষিতে ঈদুল আজহা উদ্যাপন করছি, যখন বিশ্বের নানান জায়গায় সংকট চলছে। দেশের নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর কাছে আমরা ঈদের দিন দোয়া কামনা করি।’

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
১৯ মিনিট আগে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল চারটার দিকে আজকের পত্রিকাকে...
২০ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে