Ajker Patrika

মেহেন্দীগঞ্জে গাঁজাগাছসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
মেহেন্দীগঞ্জে গাঁজাগাছসহ মাদক কারবারি আটক
গাঁজাগাছসহ আটক শামীম। ছবি: আজকের পত্রিকা

ব‌রিশালের মে‌হেন্দীগ‌ঞ্জে ১৩‌টি গাঁজাগাছসহ শামীম রাড়ী (৩০) না‌মে এক ব‌্যক্তি‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। গতকাল বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে শামীমকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি উপ‌জেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের শফিজল রাড়ীর ছেলে।

জানা গে‌ছে, রা‌তে পু‌লিশি অভিযানে শামীমের বাড়ির পাশে চাষকৃত ১৩টি গাঁজাগাছ উদ্ধার ক‌রা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

ওসি মমিন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চানপুর চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাগাছ, গাঁজা, গাঁজা বিক্রির টাকাসহ মাদক কারবারি শামীম রাড়ীকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়ে‌ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

৩ দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে ইরানের তেল অবকাঠামো: ট্রাম্প

১৮ মাস আরামে ছিলেন, সেটা এখন হচ্ছে না: বিরোধী দলকে নৌ প্রতিমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত