
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে জাতীয় সংসদ ভবনও লোডশেডিংয়ের আওতায় রাখার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আমি বলব, মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। লোডশেডিংয়ের আওতায় সংসদও যেন থাকে।’
আজ বৃহস্পতিবার সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিবৃতির বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা থাকে (লোডশেডিং), এখানেও (সংসদে) যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে, বাংলাদেশকে আমরা সর্বজনীন হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।’
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলের নেতার উদ্দেশে বলেন, সংসদ তো চালু রাখতে হবে। সংসদ বন্ধ করা যাবে না।
পরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন বলি নাই। অধিবেশনের বাইরেও অনেক কর্মঘণ্টা আছে। আমি সেই কথাটাই বলেছি।’
এর আগে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে হয়তোবা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। বিষয়টি সহনীয় মাত্রায় আনার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনাক্রমে আমরা রাজধানী ঢাকায় ১১০ মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলক লোডশেডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অনিন্দ্য ইসলাম আরও বলেন, ‘আমরা মনে করি, শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ, খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। কারণ, জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, সমাজ অর্থাৎ, শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে না, সেই বৈষম্যমুক্ত করার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। যাতে কৃষকেরা তাদের সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ পেতে পারে।’

মৌলভীবাজারে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরো ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা ও আগাম বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে জেলার নিম্নাঞ্চলে। এতে কৃষকেরা পাকা বোরো ধান কেটে নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান। বোরো ধানচাষিরা জানান, বৈশাখের শুরু থেকেই জেলার
১৮ মিনিট আগে
এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাঙামাটিতে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান হাসপাতালের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, ‘আজ ভবনের উদ্বোধন হলো। ধাপে ধাপে সব হবে।
২১ মিনিট আগে
মিছিলে-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আজ সোমবার সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে যেতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
দেশের পর্যটন খাত, বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে