কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহির হত্যার জেরে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত সুবিদ আলী সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
আহত ব্যক্তিরা হলেন মো. রিপন (২৮), ইউসুফ রানা (৩০), বিল্লাল সরকার (৪০), বাবু (২৭), হান্নান (২৪) ও মাসুম (২২)। তাঁদের মধ্যে বিল্লাল সরকারের চোখ তুলে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জহির হত্যা মামলার আসামি ইউসুফ রানার স্ত্রী স্বপনা আক্তার বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁর স্বামীকে জহির হত্যা মামলায় আসামি করা হয়েছে। শুক্রবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে ইউসুফ রানা বাড়ি গেলে আবু মোল্লার তিন ছেলেসহ ৩০-৪০ জন তাঁকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাস্তায় নিয়ে তিনবার গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে ইউসুফ রানার বড় ভাই বিল্লালসহ আরও লোকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় বিল্লাল সরকারের একটি চোখ তুলে ফেলা হয়।
ইউসুফ রানার ছোট ভাই হেলাল সরকার বলেন, ‘আমার ভাই জহির হত্যার ঘটনায় জড়িত ছিল না। জহিরদের বাড়ি থেকে আমাদের বাড়ি কমপক্ষে ৩-৪ মাইল দূরে। আমরা জহিরের জানাজায় গিয়েছি, আমরাও জহির হত্যার বিচার চাই।’
অপরদিকে মামলার ১ নম্বর আসামি সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম অভিযোগ করে বলেন, আবু মোল্লা চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনিসহ তাঁর ছেলেরা প্রায় ১০ বছর ধরে তাঁদের পরিবারের ওপর অত্যাচার ও জমি দখল করে আসছেন। ২০১৩ সালে তাঁর ছোট ছেলে সোহরাবকে মেরে দুই পা ভেঙে দেওয়া হয়। হাসপাতালে নিতে দেয়নি, অ্যাম্বুলেন্সও আটকে রেখেছিল। তারপর তাঁদের বাড়িতে একাধিকবার হামলা চালিয়েছে, তাঁদের মারধর করেছে। তাঁদের ভয়ে প্রায় ১০ বছর বাড়ি ছেড়ে অন্য জায়গায় ছিলেন। এখন এক বছর হয়েছে বাড়িতে এসেছেন, আবার তাঁদের পরিবারের ওপর হামলা-মামলা শুরু করছে।
নাজমা বেগম আরও বলেন, ৬ ডিসেম্বর তাঁদের কেনা পুকুরে মাছ ধরতে গেলে জহির দলবল নিয়ে তাঁদের ওপর হামলা করেন। পরে জহির তাঁর বাহিনী নিয়ে আবার তাঁদের বাড়িতে যান তাঁর ছেলে সোহরাবকে ধরে নেওয়ার জন্য, তখন মারামারি হয়। পরে তাঁরা ভয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই সুযোগে তাঁদের বাড়ির আলমারিতে থাকা ৫ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণ, ৯টি খাট, কাঠ ও স্টিলের আলমারি, শোকেস, ফ্রিজ, টিভি, সোফাসহ মূল্যবান আসবাব লুটপাট করেন। পরে ভবনে আগুন লাগিয়ে দেন। এতে তাঁদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
জহির হত্যা মামলার বাদী এসহাক মোল্লা বলেন, তাঁর বড় ভাই জহির মোল্লা হত্যা মামলার আসামি ইউসুফ রানার বাড়ির পাশে তাঁদের ইটভাটা আছে। শুক্রবার সন্ধ্যায় তাঁর বাবা সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও তাঁর অন্য ভাইয়েরা ভাটায় যান। এ সময় ইউসুফ লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা ভাটার ক্যাশ থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যান। তাঁরা বাধা দিলে হান্নান (২৪) ও মাসুম (২২) নামে দুজনকে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, শুক্রবার সন্ধ্যায় ভিটিকান্দি ইউনিয়নের জগৎপুরে মারামারির খবর পান।তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।
ওসি আরও জানান, এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছেন, অন্য পক্ষও লিখিত অভিযোগ দেবে বলে শুনেছেন। উভয় পক্ষের অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন।

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৩ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৪ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১৭ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
২১ জানুয়ারি ২০২৬