জিনজিয়াং প্রদেশের উইঘুর, খাজাক এবং অন্য সংখ্যালঘু নাগরিকদের ওপর চীন ‘গণহত্যা’ চালিয়েছে এবং মানবতাবিরোধী অপরাধ করেছে বলে রায় দিয়েছেন ‘দ্য উইঘুর ট্রাইব্যুনাল’ নামের যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি ট্রাইব্যুনাল। ব্রিটিশ আইনজীবী স্যার জিওফ্রে নাইসকে প্রধান করে গঠিত ট্রাইব্যুনালটি গত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। তবে এই রায়কে ‘ভাঁড়দের রাজনৈতিক প্রহসন’ এবং আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে চীনবিরোধীদের ‘অপতৎপরতা’ বলে মন্তব্য করেছে চীন।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ‘দীর্ঘ শুনানিতে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতে দ্য পিপলস রিপাবলিক অব চীনের (পিআরসি) বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং এবং দেশটির শীর্ষ কর্মকর্তা ও চাইনিজ কমিউনিস্ট পার্টিকে জিনজিয়াংয়ে কয়েক বছরে যেসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তার জন্য প্রাথমিকভাবে দায়ী করা যায়।’
শুনানির সভাপতি স্যার জিওফ্রে রায় প্রকাশের দিন বলেন, ‘উইঘুর এবং অন্য সংখ্যালঘুদের সংখ্যা কমিয়ে তাদের সংস্কৃতি ধ্বংস করে চীনের মূলধারায় যুক্ত করতে চীন পরিকল্পিতভাবে সুনির্দিষ্ট নীতি বাস্তবায়ন করছে।’
তবে জিনজিয়াংয়ে ‘গণহত্যার সুস্পষ্ট কোনো প্রমাণ’ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে তাদের জন্মনিয়ন্ত্রণ এবং বন্ধ্যা করার উদ্যোগ নেওয়া হয়েছে। গণহত্যার উদ্দেশ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলা যায়।
মিউনিখভিত্তিক ‘দ্য ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস’-এর আহ্বানে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর ‘দ্য উইঘুর ট্রাইব্যুনাল’ গঠন করেন স্যার জিওফ্রে নাইস। চলতি বছরের জুন ও সেপ্টেম্বরে ৭০ জনের বেশি প্রত্যক্ষদর্শী ট্রাইব্যুনালে সাক্ষী দেন, যাঁদের অনেকে একসময় জিনজিয়াংয়ের বন্দীশিবিরে ছিলেন।
বৃহস্পতিবারের রায়কে ঐতিহাসিক মন্তব্য করে ডব্লিউইউসির বর্তমান প্রেসিডেন্ট ডলকুন ইসা বলেন, ‘এ রায়ের পর আন্তর্জাতিক মহলের চুপ করে থাকার আর কোনো যুক্তি নেই।’ ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনে যেসব দেশ সই করেছে, উইঘুর বিষয়ে পদক্ষেপ নিতে আইনগতভাবে তারা বাধ্য বলেও মন্তব্য করেন তিনি।
কিন্তু উইঘুরে চীনের গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক মহলে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার উইঘুরদের ওপর গণহত্যা হয়েছে বলে ঘোষণা করেছে। যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, লিথুনিয়ার সংসদও একই ধরনের প্রস্তাব পাস করেছে। কিন্তু গণহত্যা ‘সুনির্দিষ্ট বিষয়’ হওয়ায় একে গণহত্যা বলে স্বীকৃতি দেয়নি ব্রিটিশ সরকার।
অন্যদিকে যে ট্রাইব্যুনালটি রায় দিয়েছেন, চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ বা আন্তর্জাতিক মহলের জন্য বাধ্যতামূলক কোনো কিছু করার এখতিয়ার সেটির নেই। তবে এ রায় জিনজিয়াংয়ে যা সংঘটিত হচ্ছে, তার পক্ষে মতামত গঠনে সাহায্য করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬